স্টাফ রিপোর্টার: সৈয়দ আহম্মদ কলেজ আয়োজিত আন্ত-বিভাগ ফুটবল টুর্নামেন্টে খেলা চলাকালীন সময়ে অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নিতে আজ সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন।
এসময় তার সঙ্গে ছিলেন, অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি মঞ্জুরে আলম।
অত্র কলেজের সভাপতি মোঃ রাকিবুল হাসান সার্বক্ষণিকভাবে তাঁর অসুস্থতার খোঁজখবর রাখছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ কলেজ পরিবারের সকলের পক্ষ থেকে কামরুল হাসানের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল