প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:১৩ পি.এম
আব্দুলপুর-রাজশাহী,আব্দুলপুর-সান্তাহার-পার্বতীপুর সেকশানে ডাবল লাইন স্থাপন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসালিটি প্রজেক্ট-আব্দুলপুর-রাজশাহী এবং আব্দুলপুর-সান্তাহার-পার্বতীপুর সেকশানে ডাবল লাইন স্থপন নিয়ে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরুপনের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে EQMS consulting Limited এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১০ টায় সান্তাহার শহরের সান্তাহার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেজবাবুল আলম, সহকারী পরিচালক মাহবীর বিন মোহাম্মদ, আদমদিঘী উপজেলা সহকারী (কমিশনার ভুমি) মোঃ আশরাফুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,আদমদিঘী উপজেলা মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, কৃষি কমকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার রিপন কুমার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, শহর প্রেসক্লাবে সভাপতি জিল্লুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ প্রজেক্টের পক্ষে এমতবিনিময় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আরিফুল হক, মোজাহিদ রহমান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল