প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ১২:০৬ পি.এম
আন্তঃ নগর ট্রেন থেকে কোর্ট হ্যাঙ্গার চুরির সময় যুবক আটক

শিমুল আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি প্রতিনিধি : চলন্ত ট্রেনের বাথ কামরা থেকে কোট হ্যাঙ্গার চুরির সময় আতিয়ার রহমান (৪৩) নামে এক চোরকে হাতে-নাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। (১৯ নভেম্বর) ২০২৩ ইং তারিখে রবিবার বেলা ১০ টায় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি আন্তঃনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে ত নং প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ধৃত আতিয়ার রহমান( ৪৩) সান্তাহার পৌরসভার পার্শ্ববর্তী পৌওতা টিকরী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে রেলওয়ে থানায় হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনের মামলা করা হয়েছে। এ বিষয়ে সন্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসনে জানান গ্রেফতার কৃত আসামিকে সোমবার সকালে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল