প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৪, ১২:৪৪ পি.এম
আদমদীঘি সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শিমুল হাসান,, (আদমদীঘি) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার বনমালী-পরমেশ্বর (বিপি) উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সাংসদ ও গভর্ণর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মাওলানা মোহসীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আলাউদ্দীন শেখ, মোশাররফ হোসেন, গোলাম রাব্বানী, এনামুল
হক। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন তালুকদার, কামরুজ্জামান, আসলাম হোসেন, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান রকি, মাহফুজুর রহমান মুকুল প্রমূখ। পরে তবারক বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল