মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদরে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৩৪ টাকার প্রস্তাবিত উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ৭ জুন, রবিবার বিকেল ৩ টায় ইউপি ভবনে এ বাজেট ঘোষনা করেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সচিব সোহেল রানা। ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর,জবাবদিহিতা নিশ্চিত করন সহ জনগনের স্বতস্ফুত অংশ গ্রহনের ভিত্তিতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৫৭ এর আলোকে ইউপি ভবনে বাজেট ঘোষনা পূর্বে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদের প্রশাসক (সহকারি কমিশনার ভুমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান,মোকলেছার রহমান মোকলেছ, ইউপি সদস্য হেলাল উদ্দীন,হারুনুর রশিদ, ফজলুল হক, কোরবান আলী,এনামুল হক শাহ, মুকুল সরদার,তাজুল ইসলাম,শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সতস্য জলি বেগম,শামসুন নাহার,মেরিনা বেগম ও যুবদল নেতা রেজাউল ইসলাম বাপ্পী,শাহ রিয়ন সরকার,সেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল