প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ১:২৮ পি.এম
আদমদীঘি বহুমুখি সমবায় সমিতি নতুন কমিটি

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পুনরায় খন্দকার মেহেদী হাসানসভাপতি ও আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ঠ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বহুমুখি সমবায় সিমিতি লিমিটেডের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সমিতির নিজস্ব ভবনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে সাধরণ সভায় গঠিত অপর কার্যকরি সদস্যরা হলেন, সহ সভাপতি আমানুল্লাহ, পরিচালক (সদস্য) আনোয়ারুল ইসলাম, আবু সাইদ রাসু, নুর ইসলাম, রফিকুল
ইসলাম মাস্টার ও গুলজার হোসেন।
উল্লেখ্য : ১৯৪৯ সালে নিবন্ধনপ্রাপ্ত এই সমবায় সংগঠনের নির্বাচন মঙ্গলবার বিধিমোতাবেক সম্পন্ন করা হয়েছে বলে আদমদীঘি উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল