প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৩, ৪:২১ পি.এম
আদমদীঘি দৈনিক করতোয়া’র ৪৮ বছর পদার্পণে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার ৪৮ বছর পদার্পণে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে র্যালি শেষে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা দৈনিক করতোয়া আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান। সাংবাদিক বেনজীর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ও আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আব্দুল জলিল, আবেদ আলী, আলীমুদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা, মেহেদী হাসান খন্দকার, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, পত্রিকা বিক্রেতা মুকুল হোসেন, মকলেছার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৪৮তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে করতোয়া পত্রিকাকে আরো সমৃদ্ধ করে এগিয়ে নিতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল