প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ১০:৪৩ এ.এম
আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার ৫ ডিসেম্বর )বেলা ১২ টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে খেলার আয়োজন করা হয়। খেলোয়ার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলার ৮টি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, উপজেলা কর্মকর্তা ও কর্মচারীর অংশ গ্রহণ করেন। অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজ টিমকে পরাজিত করে উপজেলা প্রশাসন জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএনও রুমানা আফরোজ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল