প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৩, ১:১৪ পি.এম
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে আদমদীঘি অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন বাদশা, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, প্রচার সম্পাদক শাহাজাহান, উপজেলা আ’লীগ নেতা মিহির কুমার সরকার, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। সভায় আগামী ৫আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী, ৮ আগষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবর ৯৩ তম জন্ম বার্ষিকী, ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালনের লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল