প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৩, ১১:৩৭ এ.এম
আদমদীঘি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা

এলক্ষে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ভুমিহীন-গৃহহীন ঘোষনা ও ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ভুমিহীন-গৃহহীনদের জমি-গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। এসময় আদমদীঘি উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধাগন, গণমাধ্যমকর্মী, ভুমি ও গৃহ প্রাপ্ত সুফলভোগীগন। উল্লেখ্য, ইতি মধ্যে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৫৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল