প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ২:৫৫ পি.এম
আদমদীঘি আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গত শনিবার ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের নামে নৈরাজ্য, নাশকতা ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা
আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন। ২৯ অক্টোবর রোববার (২৯ অক্টোবর)
বিকেলে আদমদীঘি বাস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন. বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক মোশার্রফ হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর
রহমান, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকি আল হাসান, আরেফিন খান প্রমুখ। সমাবেশ শেষে হরতালের বিপক্ষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল