প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১:৪৩ পি.এম
আদমদীঘিতে ৮৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার চক সুত্রাপুর জহুরুল পাড়ারর মৃত সিরাজ উদ্দিনের ছেলেস্বপণ ওরফে কুদ্দুছ (২৮) ও আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাসস্ট্যান্ড এলাকার রফিক মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।পুলিশ জানায় গত রোববার দিবাগত রাত আগাই টার সময় গোপন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ
দল আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্রির সময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়নি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল