প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৩:০৮ পি.এম
আদমদীঘিতে ৭ দিনেও নিখোঁজ ব্যবসায়ী কাজলের সন্ধান মেলেনি

শিমুল হাসান , (আদমদীঘি) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরের মৎস্য খাদ্যের ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলের রহস্যজনক নিখোঁজের ৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার সন্ধান না মেলায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। নিখোঁজ কাজলের ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, গত ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে তার বাবা ব্যক্তিগত কাজে বগুড়া শহরে যান। সেখানে কাজ শেষে আনুমানিক বিকেল ৩ টা বগুড়া থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আদমদীঘি থানা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ করা হয়েছে। কিন্তু ৭দিন অতিবাহিত হলেও তার নিখোঁজ বাবার সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিখোঁজ ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলকে উদ্ধারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল