আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম গোপন সংসাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা সহ সরুজ হোসেন(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার ( ৭ আগষ্ঠ) আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্যেশ্যে মাদকের একটি মাদকের চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্প্রতিবার সন্ধ্যার পূর্বে অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি নম্বর বিহীন যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে কোমরে বাধা সিনথেটিক ব্যাগের মধ্যে কালো রংয়ের পলেথিনে মোড়ানে অবস্থায় ৫শ'গ্রাম গাঁজা সহ সুরুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ঠ) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল