প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩, ১০:৩০ এ.এম
আদমদীঘিতে ২০পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

রাসেল হোসেন (২৩ ) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫
অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল
হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের আবুল কালামের ছেলে। এ
ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি রাসেল
হোসেনকে আটক ও তার হেফাজতে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আদমদীঘি
থানার ওসি রেজাউল করিম জানান গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন
করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল