স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) মহোদয়ের তত্ত্বাবধানে আদমদীঘি থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে হাউজি জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে আদমদীঘি থানাধীন নশরতপুর ইউনিয়নের নশরতপুর কলেজপাড়া এলাকায় জনৈক মোঃ হারুনুর রশিদের বাড়ির দক্ষিণ পাশে একটি মুরগির শেডে অভিযান চালানো হয়। এ সময় টাকা দিয়ে হাউজি জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জামাদির পাশাপাশি নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও জুয়া খেলতে আসার জন্য ব্যবহৃত পাঁচটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল আদমদীঘি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এদিকে পৃথক আরেকটি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে মোট ১৫ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ বলেন মাদক ও জুয়া বিরোধী অভিযান চলমান থাকবে এবং আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল