প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ১২:৫০ পি.এম
আদমদীঘিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ। উপজেলার সান্তাহার পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (২৭ জুলাই) সকাল আটায় দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ হোসেন, মাহামুদুল হাসান পান্না, শুভ, সহ-সভাপতি হান্নান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক আহসান হাবিব জয় প্রমূখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল