প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ৩:২৩ পি.এম
আদমদীঘিতে স্বামী স্বশুরসহ চারজনের বিরুদ্ধে মামলা

খোকন মন্ডল বাদি হয়ে গত ৩ নভেম্বর এই মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে মৃত
মেহের নিগার সোহাগীর স্বামী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের নাদিম হোসেন (২৬), স্বশুর হোসেন আলী ৫২), স্বাশুড়ি নাছিমা বেগম (৪৮) ও ননদ হোসনে আরা (২২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে পারেনি। মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে নাদিম প্রামানিকের সাথে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের খোকনের মেয়ে মেহের নিগার ওরফে সোহাগীর প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তার স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো। গত ২ নভেম্বর সকালে পারিবারিক কলহের জেরধরে
গৃহবধু মেহের নিগার সোহাগীকে তার স্বামীগৃহে আবারো মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে এবং তাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে। এতে ওই গৃহবধু মেহের নিগার ওরফে সোহাগী দুপুরে ক্ষোভে বিষপান করে অসুস্থ্য হয়। তাকে অসুস্থ্য অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়া পথে বিকেল ৫টায় মারা যায়। এরপর তারা লাশ কৌশলে কালাইকুড়ি গ্রামে শ্বশুরালয়ে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। রাতে পুলিশ সোহাগীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় মৃত মেহের নিগার সোহাগীর স্বামী নাদিম হোসেনসহ চারজনের বিরুদ্ধে ৩০৬ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে বলে জানান আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম
জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল