মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং গাঁজা ও ট্যাপেন্টাডল সহ আরো দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত তিন জনকে ২৩ জুন, মঙ্গলবার আদালতে প্রেরন করেছেন।
জানাযায়, আদমদীঘি থানা পুলিশ বিশেষ পৃথক অভিযান চালিয়ে নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক মৃত মনির উদ্দীনের ছেলে মামুনুর হককে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। এছাড়াও অপর পৃথক অভিযানে ১১ পিচ নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ উপজেলা সদরের ডহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক বিক্রেতা সুমন খান এবং ১শত গ্রাম গাঁজা সহ সান্তাহার ইর্য়াড কলোনীর রায়হান মন্ডলের স্ত্রী মাদক বিক্রেতা ফাতেমা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনর্চাজ ( ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে (২৩ জুন) মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল