প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৩৭ এ.এম
আদমদীঘিতে সরকারি হাটের জায়গায় দখলের অপরাধে একজনের জেল জরিমানা

আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সরকারি হাটের জায়গা দখলের অপরাধে ভুমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে আলমগীর হোসেন নামের একজনকে দশ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সরকারি হাটে ভ্রাম্যমান আদালত এই রায় দেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার কড়ই সরকারি হাট, কুন্দগ্রাম হাট, বিহিগ্রাম, চাঁপাপুর হাটসহ বিভিন্ন ইউনিয়নে অবস্থিত সরকারি জায়গায় হাট ও বাজার রয়েছে। এক শ্রেনির ব্যক্তি ওইসব হাট ও বাজারের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মান করে চলেছে। এমন সংবাদের ভিক্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা কড়ই হাট ও বাজারে অভিযান চালিয়ে সরকারি হাটের জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ভুমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১১ ধারায় উল্লেখিত দন্ড প্রদান করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল