আদমদীঘি( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়ায় উৎসব মূখর পরিবেশে রাস উৎসব পালিত হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের উৎসবের মধ্যে রাস উৎসব বৈষ্ণব ঐতিহ্যের অপরিসীম তাৎপর্য বহন করে। পঞ্জিকামতে, অগ্রহায়ন মাসের পুর্ণিমার রাতে রাস উৎসব হয়ে থাকে। সেই ধারাবাহিকতায়- ৬ অগ্রহায়ন (২৩ নভেম্বর) সোমবার পুর্ণিমার রাতে আদমদীঘির তালসন পালপাড়া মন্দিরে রাস উৎসব অনুষ্টিত হয়। রাস শব্দটি এসেছে রস/ থেকে। রস হচ্ছে প্রকৃত পক্ষে মাধুর্য রস। মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা। বৈষ্ণব পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিব্য রাতে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের চন্দ্রালোকিত মায়াবী রাতে তার সুরেলা বাঁশি বাজিয়ে গোপীদের হ্নদয়কে মোহিত করেছিলেন। নিস্কাম প্রেমের নৃত্য, রাসলীলাকেই রাস উৎবস বলা হয়। তালসন রাস উৎসব কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সম্পাদক সয়ন কুমার দাস বলেন,হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন পুর্ণিমার উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ জ্ঞানের সমান ফল লাভ করেন। এই আত্ন বিশ্বাস নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ভক্তদের ইচ্ছা পূরণ ও পূর্ণতা লাভের আশায় পুর্ণিমার রাতে রাস উৎসবের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল