আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, ফেরদৌস হোসেন, মিলন হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন, যুবদল নেতা ফজলুল হক সাগর, তামিম আহম্মেদ, রিয়ন সরকার, রতন হোসেন, নয়ন হোসেন, কৃষকদল নেতা রুবেল সরকার, শ্রমিক দল নেতা জুয়েল হোসেন, আব্দুর রহিম বাবু, ছাত্রদল নেতা আব্দুল আওয়াল খন্দকার প্রমূখ। পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল