প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ১২:৩৭ পি.এম
আদমদীঘিতে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

শিমুল হাসান,,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খলিলুর রহমান (৩৫) ও সন্দেহজনক ভাবে সাহাদত হোসেন (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী খলিলুর রহমান আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের মোহাম্মাদ আলীর ছেলে ও সাহাদত হোসেন আদমদীঘি সদর আদর্শগ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে আদমদীঘি সাওইল বাজারের ডাচ বাংলা ব্যাংকের সামনে মাদক বেচাকেনার সময় ম্দক ব্যবসায়ী খলিলুর রহমানকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে আদমদীঘি সদরের আদর্শগ্রামের পিছনে কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করতে পারে এমন সন্দেহে সাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি মামলা দিয়ে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল