প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৩, ১০:৩০ এ.এম
আদমদীঘিতে মডেল মসজিদের শুভ উদ্ধোধন

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মডেল মসজিদের শুভ উদ্ধোধন হয়। ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে আদমদীঘির মডেল মসজিদ সহ সারাদেশে ৫০টি মডেল মসজদের শুভ উদ্ধোধন করেন। এদিকে আদমদীঘিতে দৃষ্ট দন্দন চার তলা মসজিদ উদ্ধোধন উপলক্ষে মডেল মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মুন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, ইমাম মুয়াজ্জিম, মসল্লিগনরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল