আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার পৃথক পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত এক জনকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড এবং অপর জনকে ৩ দিন বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা অর্থদন্ড প্রদার করা হয়েছে।
জানাযায়,গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের একটি দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান কালে ১শ' গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক সেবীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারকৃত আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল আকন্দপাড়ার গোলাম মর্তুজা টুকুর ছেলে মেহেদী হাসান জয়(৩২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ড এবং অপর গ্রেপ্তারকৃত রাইজোড় গ্রামের আব্দুস সোবাহানের ছেলে রেদোয়ান হোসেন(২১)কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত দুভ জনকে শুক্রবার ( ১৩ আগষ্ঠ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল