আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও রউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের প্রভাষক আবু মোত্তালেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, নশরতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, ছাতিনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল রহমতুল্লাহ প্রমূখ। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, শিক্ষকরা হচ্ছে সমাজের বিবেক। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সজাগ থাকতে হবে। যাতে শিক্ষার মান কোন ভাবেই ক্ষুন্ন না হয়। তিনি আরোও বলেন, আমাদের সমাজে মাদকের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। গ্রামে গঞ্জে শিক্ষকরা মাদক রোধে ব্যাপক ভূমিকা রাখেতে পারেন। এক্ষেত্রে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল