মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে আদমদীঘি উপজেলার বিভিন্ন মন্দির ও দেবালয় প্রাঙ্গনে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকাল ১১ টায় " বৃক্ষ দেবো ভব" এই মন্ত্রকে ধারন করে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একযোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধনের মধ্য দিয়ে মন্দির-দেবালয়ে বৃক্ষ রোপন করা হয়। আদমদীঘি উপজেলার চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দি মন্দির,তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার পৌরসভার বশিপুর রাধাগোবিন্দ মন্দির সহ উপজেলার বিভিন্ন মন্দির-দেবালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের নেতা উদয় কুমার সরকার, মদন মোহন সরকার, নিতিশ চন্দ্র পাল,লক্ষন সরকার ভুষন,আনন্দ পাল,ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডু প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল