
শিমুল হাসান, আদমদিঘী প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিস্ফেরক দ্রব্য মামলায় ছায়ফুল ইসলাম (৪৭) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুরিশ। বুধবার ( ১ নভেম্বর) রাতে আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছায়ফুল ইসলাম উপজেলার বাগিচাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি। আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৫জন নেতাকর্মি আহত হয়। পূর্বের বিস্ফেরক দ্রব্য এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে পরদিন ২ নভেম্বর বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল