আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের সভাপতিত্বে ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোত্তালেব, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আকবর খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলাল হোসেন, আব্দুল মতিন, মোকলেছার রহমান, আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ। অপর দিকে গত বুধবার রাতে সান্তাহার পৌর যুবদল অফিস থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রেলগেট, মুক্তিযোদ্ধা চত্বর ও হাটখোলা মোড় হয়ে আল্লাহ্র ৯৯ নামের স্তম্ভের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠুর সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর শাকিল, যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক হোসেন, মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, যুবদল নেতা পাভেল, জাকিরুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা শিমুল, ফাহমিদ প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল