প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১:৫২ এ.এম
আদমদীঘিতে বাকপ্রতিবন্ধি গৃহবধুর শ্লিলতাহানীর অভিযোগ

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন সদরে বাকপ্রতিবন্ধি এক গৃহবধুকে শ্লিলতাহানী করার ঘটনা ঘটেছে। পরে তিন লাখ টাকা লেনদেনের মাধ্যমে ঘটনাটি নানা ও নাতবউয়ের মশকরা বলে ধাপাচাপা দেওয়া হয়েছে। রোববার সরেজমিন ওই এলাকায় গিয়ে জানা গেছে, শনিবার দুপুরে চাঁপাপুর ইউনিয়ন সদরের উত্তরপাড়ার মৃত পারেস আলীর ছেলে প্রভাবশালী হানিফ আলী (৫০) গ্রামের দক্ষিনপাড়ার বাকপ্রতিবন্ধি গৃহবধুর ঘরে প্রবেশ করে এবং জাপটে ধরে শ্লিলতাহানী করে। এসময় ওই গৃহবধুর শিশু কন্যার চিৎকারে হানিফ আলী পালিয়ে যাবার সময় প্রতিবেশীরা দেখে ফেলে। এঘটনা নিয়ে উভয় পক্ষে গভীর রাত পর্যন্ত দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রকাশ্য দিবালোকের ঘটনাটি ধামাচাপা দেওয়ার ইঙ্গিত পেয়ে শ্লিলতাহানীর শিকার বাকপ্রতিবন্ধির সুষ্ট বিচার দাবীতে চাঁপাপুর হাটখোলায় কয়েকশ’ মানুষ বিক্ষোভ করে। এর প্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দ রোববার বেলা ১১টায় শালিস বৈঠকের মাধ্যমে সুষ্ট বিচারের আশ্বস দেওয়ার পর বিক্ষুব্ধ পরিস্থিতি শান্ত হয়। গ্রামবাসির অভিযোগ অবস্তা বেগতিক হওয়ায় হানিফের আস্তাভাজন দালাল চক্র রোববার সকালে ইউনিয়ন সদরের হাজির মোড় নামক সস্থানে এক বাড়িতে বসে ওই পরিমান টাকার চুক্তিতে বাকপ্রতিবন্ধি গৃহবধুর পরিবারের সাথে আপোষরফা করে। এরপর ঘটনাটি নানা ও নাতনী বউয়ের মধ্যে মশকরার ঘটনা বলে প্রচার করা হয়। অভিযুক্ত হানিফ আলী আত্মগোপনে থাকায় তার বক্তব্য মেলেনি। তবে হানিফ আলীর ভাই মোতালেব হোসেন টাকার চুক্তিতে আপোষরফা করার ঘটনা মিথ্যা বলে দাবী করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল