প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ১২:৫৯ পি.এম
আদমদীঘিতে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের একবছর পর প্রবাসী স্বামীর সাথে ফোনেই কথা কাটাকাটির পর অভিমান করে আত্মহত্যা করেছেন স্ত্রী লিমা আক্তার (১৯)। গৃহবধূ লিমা উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের প্রবাসী মিঠু হোসেনের স্ত্রী। সোমবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তারতা গ্রামের আজিজার রহমানের ছেলে মিঠু হোসেন ৬ বছর যাবৎ মালেশিয়া থাকেন। একবছর আগে প্রবাসে থাকা অবস্থায় মিঠুর সাথে গাইবান্ধার পলাশবাড়ীর খলিলের মেয়ে লিমার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। রবিবার কোন একপর্যায়ে রাতে সবার অজান্তে কোন এক সময় শশুর বাড়িতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির বিষয়টি প্রবাস থেকে মিঠু তার বাবাকে মুঠোফোনে জানান। এরপর লিমার শশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিমাকে ঝুলতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানিয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা মুঠোফোনে জানান, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আদমদিঘী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল