প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১:২৮ পি.এম
আদমদীঘিতে প্রণোদনার বীজ ও সার পেলেন কৃষক-কৃষাণী

বীনামুল্যে বীজ ও সার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় (মঙ্গলবার) দুপুর ১২ টায় অনুষ্ঠিত এ
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ৪৬২০ জন কৃষন-কৃষাণীর মাঝে বীনামুল্যে
সার ও বীজ বিতরণ করা হয়। ২০২৩-২০২৪ মৌসুমে গ্রীস্মকালীন নানা আবাদ উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-
চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৪৬২০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামুল্যে বিভিন্ন বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আদমদীঘি উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগন,১৯ ব্লকের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল