প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ৪:০৮ পি.এম
আদমদীঘিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শিমুল হাসান ( আদমদিঘী) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাত বছর বয়সী রিয়াদ হাসান নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রিয়াদ ওই এলাকার মোঃ জাকারিয়ার ছেলে।
স্থানীয় ও আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়
জানা যায়, এদিন সকালে শিশু রিয়াদ বাড়ি থেকে খাবার খেয়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাহিরে যান। কিছুক্ষণ পরে একটি পুকুরের পারে হাটুপানিতে ওই শিশু সহ আরও ৩ শিশু গোছল করতে নেমে পড়েন। এসময় ওই পুকুরের মাঝেখানে অসাবধানবশত চলে গিয়ে ডুবে যান শিশু রিয়াদ। পরে তার সহপাঠীরা তাকে না দেখতে পেয়ে রিয়াদের পরিবারে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ মুঠোফোনে জানান জানান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল