আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রমীলা নারী ফুটবল টুর্ণামেন্টে যশোর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে পঞ্চগড়ের বোদা টুস্টার ফুটবল চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (৩১) অক্টোবর বিকেলে আদমদীঘি উপজেলা সদরের ঈশ্বর,পুর্ণ,জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নারী ফুটবল টুর্নামেন্ট এর খেলা দেখার জন্য কয়েক হাজার দর্শকের আগমন ঘটে। নারী ফুটবল টুর্ণামেন্টের কারনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। ফুটবল টুর্ণামেন্টে খেলায় অংশ গ্রহন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নারী ফুটবলার ইশিতা,বিউটি কুইন সুর্বণা এবং জাতীয় পর্যায়ের খেলোয়ার ও গোলরক্ষক জবা। খেলা পরিচালনা করেন,রেজাউল করিম স্বপন,শাহিন আলম ও শাকিল হোসেন। খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপদের মাঝে পুরস্কার বিতরন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নের্তৃবর্গ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল