প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:২০ পি.এম
আদমদীঘিতে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় আদমদীঘি ব্রিজ মোড়ে বেডোর ছাতিয়ানগ্রাম শাখায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষনে অগ্রসর ঋণ কার্যক্রমভুক্ত ৩২ জন নারী ঋণ গ্রহীতা অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেডোর উপ-মহাব্যবস্থাপক (আইটি) রায়হান আলী, এলাকা ব্যবস্থাপক আনিছুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক রাবু হোসেন, বেডো স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক এহসানুল রাব্বির, বেডো সমৃদ্ধি কর্মসূচির এইউপিসি শিবনাথ চন্দ্র পাল ও স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল