প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ১২:৪৫ পি.এম
আদমদীঘিতে দুই মাদকসেবীর জেল জরিমানা

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দুইজনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। সোমবার ( ১৩
নভেম্বর) দুপুরে এই কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘির তিয়রপাড়ার মছির
উদ্দিনের ছেলে শাহিন (৩৮) ও রথবাড়ির মাসুদ রানার ছেলে বাদশা মিয়া (২০)। এদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। ওই দুই ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে সান্তাহার রেলগেট এলাকায় মাতলামি করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল