আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা সহ পারুল বেগম ও রুপালী বেগম নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুই নারীকে বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে আদমদীঘি উপজেলার সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় জনৈক আব্দুস ছালামের মুদির দোকানের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে নম্বর বিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশী করা হলে যাত্রীবেশে থাকা
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মংলা বাজারের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম(৪০) এর কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় অধিদপ্তরের উপ-পরিদর্শক বাদী হয়ে আদমদীঘি থানায় মাদক কারবারি পারুল বেগম ও রুপালী বেগমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা সহ গ্রেপ্তারকৃত ওই দুই নারীকে বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল