আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সুমন নামের এক দাদন ব্যবসায়ীর খপ্পড়ে পর চেক ডিজঅনার মামলায় স্বামী জীবন মোহন্ত জেল থাকায় দুই সন্তান নিয়ে মানবেতন জীবনযাপন করছেন স্ত্রী পলি রানী মোহন্ত। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা ভোক্তভুগী পলি রানী মোহন্তকে নিয়ে উপজেলার চাঁপাপুর বাজারের কড়িতলা মানতাশা এন্টার প্রাইজ সুপার মার্কেটে
দাদন ব্যবসায়ী সুমনের চালের দোকান ঘেরাও করে দাদন ব্যবসায়ী সুমনের বিচার দাবী করে স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা। এসময় দাদন ব্যবসায়ী সুমন দোকানে না থাকায় দোকানের কর্মচারী জনি দোকানে তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে শর্টকে পড়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাঁপাপুর বাজারের কড়িতলা এলাকায় মানতাশা এন্টার প্রাইজ সুপার মার্কেটর একটি দোকান ঘর ভাড়া নিয়ে প্রায় ৩ বছর ধরে চাল ব্যসার আড়ালে অধিক মুনাফায় দাদন ব্যবসা করে আসছে সুমন এমন অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন জানাযায়, সংসারের প্রয়োজনে গত ২২ সালে কয়াকুঞ্চি গ্রামের বাসিন্দা চাঁপাপুর বাজারের চাল ব্যবসায়ী সুমনের কাছে থেকে ব্যাংকের একটি খালি চেক দিয়ে চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মৃত শ্যামল মোহন্তের ছেলে জীবন মোহন্ত ৫০ হাজার টাকা নেয়। এরপর থেকে চাল ব্যবসায়ী সুমনকে সুদ হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৬ লাখ টাকা দিয়েছেন বলে জানান জীবন মোহন্তের স্ত্রী পলি রানী মোহন্ত। সম্প্রতি জীবন মোহন্ত দুই মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় মামলায় হুমকি দেয় দাদন ব্যবসায়ী সুমন। এর এক পর্যায়ে দাদন ব্যবসায়ী সুমন তার ইচ্ছে মত জীবন মোহন্তের দেয়া চেকে টাকার অঙ্ক বসিয়ে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। এ মামলায় সম্প্রতি জীবন মোহন্তকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। বর্তমানে এক মাস যাবৎ জীবন মোহন্ত বগুড়া জেল হাজতে রয়েছে। এদিকে জীবন মোহন্ত জেলে থাকায় স্ত্রী পলি রানী মোহন্ত দুই সন্তান নিয়ে মানবেতন জীবনযাপন করছেন। এ বিষয়টি এলাকার লোকজন জানার পর গত বুধবার সন্ধ্যায় চাঁপাপুর বাজারের কড়িতলাস্থ চাল ব্যবসায়ী সুমনের দোকানের সামনে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে দাদন ব্যবসায়ী সুমনের বিচার দাবী করে স্লোগান দেন। এসময় বিক্ষুব্ধ জনতার আগমন টের পেয়ে দ্রুত শর্টকে পড়ে সুদখোর সুমন। এঘটনার পর থেকে চাল ব্যবসায়ীর ( দাদন ব্যবসায়ীর) দোকান বন্ধ রয়েছে। এবিষয়ে ভুক্তভোগী জীবন মোহন্তের স্ত্রী পলি রানীর সাথে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গনমাধ্যমকর্মীদের কথা হলে তিনি বলেন,টাকার অভাবে তার স্বামীর জামিন ধরাতে পারছে না। তিনি সুদখোর সুমনের অন্যায় মামলা প্রত্যাহার সহ তার স্বামীর সু-বিচার চেয়ে প্রশাসন সহ স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের আশুদৃষ্টি কামনা করছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল