প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ১০:০২ এ.এম
আদমদীঘিতে দাঁড়ানো ট্রাকে ফার্নিচারবাহী ট্রাকের ধাক্কা ৪ জন নিহত

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত সেখানে ছুটে যান। তারা আহত মোস্তাক ও পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের আরেক সহকারী সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পর মোস্তাক সেখানে মারা যান। সাইফুল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এদিকে সিমেন্টভর্তি বিকল ট্রাকের চালকের স্থানে স্টিয়ারিং ধরে বসে থাকা একজন এবং নিহত মোস্তাকের সঙ্গে ট্রাকের নিচে থাকা আরেকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই আলমগীর হোসেন।
এ ঘটনায় নিহত চারজন হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীর চর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), একই এলাকার জামাল উদ্দীনের ছেলে ও চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) এবং ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাক দুটি দুমড়েমুচড়ে গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আদমদিঘী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল