প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ১:২০ পি.এম
আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই যুবক গ্রেপ্তার

শিমুল হাসান, (আদমদিঘী ) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দেড়শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রাতুল হাসান লিমন (২১) ও নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘী গ্রামের তসলিমের ছেলে তরিকুল ইসলাম (৩৭)। থানা পুলিশ জানান, গোপনসংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি ব্রিজ এলাকায় আশা এন্টারপ্রাইজের সামনে থেকে ১৫০ পীচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল