প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১:১৯ পি.এম
আদমদীঘিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

শিমুল হাসান,, (আদমদিঘী ) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বাদজোহর আদমদীঘি উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে গোহাট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের
আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোখলেছার রহমান, সাজেদুল রহমান অ্যাঞ্জেল, কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সাগর হোসেন, কারমান হোসেন, জুয়েল রানা, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান,
শরিফুল হোসেন, মহিলা দলের সভানেত্রী রীনা খাতুন, কৃষক দলনেতা রুবেল হোসেন, আবু বেলাল, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, সহ-সভাপতি মেজবাউল হাসান জিহাদ, মহসিন আলী, আসাদুর রহমান, সোহানুর রহমান, মুস্তাফিজ, আরাফাত, নাদিম প্রমুখ। পরে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল