আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ" করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে গতকাল রবিবার ( ৮ নভেম্বর) সকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশ ও জাতির কল্যাণে সমবায় সমিতিকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব।সমবায়ীদের হাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সমবায়ীরা পারবে দেশ ও জাতির উন্নয়ন করতে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার আশিকুর রহমান, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সমবায় অফিসের পরিদর্শক কে,এম,তানভীর মোস্তফা,আদমদীঘি ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি কোরবান আলী প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল