আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ " উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরনের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ,কৃষি অফিসার রবিউল ইসলাম,সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন,প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার,থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,বি,আর,ডি,বি চেয়ারম্যান বিএনপি নেতা মোমিনুর রশিদ তালুকদার মিম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা,বি,আর,ডি,বি অফিসের পরিদর্শক আবু সাইদ, আকরাম হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল