প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ২:৪৮ পি.এম
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যুব র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন, সহকারি যুব উন্নয়ন
কর্মকর্তা আনিছুর রহমান খান, ছিদ্দিকুল জাহান, আনোয়ার হোসেন, আমিনুর ইসলাম প্রমুখ।
সভাশেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮জন যুবক যুবতীর মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল