প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১০:১৯ এ.এম
আদমদীঘিতে কোরবানির হাট- বাজার মনিটরিং করতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনঃ ঝুলানো হবে টোলের নির্ধারিত তালিকা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদিঘীতে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,আদমদিঘী সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, কৃষি কমকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার,আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা,আদমদিঘী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় আগামী ঈদুল আজহা উপলক্ষে এলাকার কোরবানির হাট এবং কর্মস্থল থেকে ট্রেন, বাসসহ যানবাহনে বাড়ি ফেরা মানুষ যাতে করে চোর, ছিনতাইকারী বা কোন অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপজেলার হাট- বাজারসহ এলাকার আইনশৃংখলার মনিটরিং করবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল