প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ৮:০০ এ.এম
আদমদীঘিতে কীটনাশক ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদিঘীতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক মানসিক প্রতিবন্ধী যুবক অটো রিক্সাচালক গত মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে সবার অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন কাঞ্চনপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে খলিলুর রহমান (৩৫)। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান মৃত ব্যাক্তি শারীরিক প্রতিবন্ধী ছিল। এর মাঝে পরিবারের সকল সদস্যের অগোচরে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল