আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এলক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাদিহ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। সভায় প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, প্রবীণরা সমাজ ও রাস্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি দ্বায়িত্বশীল আচরণ করতে হবে। প্রবীণদের বার্ধক্যে নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরী। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল