আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মাঝে সেলাইমেশিন এবং ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সবিধাবঞ্চিত অসহায় নারী ও প্রতিবন্ধীদের মাঝে হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল