আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোমল দোগাছি এলাকায় অতিরিক্ত মদ পান করে আক্তার হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আক্তার হোসেন সান্তাহার পৌর সভার কোমলদোগাছি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। রোববার (৪ অক্টোবর) সকালে নিজ বাড়ির সামনের বারান্দায় আক্তার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এরপর সান্তাহার টাউন পুলিশকে খবর দিলে ফাঁড়ির এসআই সিয়াম হাসান ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
আক্তার হোসেন অতিরিক্ত মদ পানের কারনে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান মিয়া জানায়, মৃত আক্তার হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল