প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ২:৩২ পি.এম
আদমদিঘী মানবতার নজির রাখলেন সুবাশ চন্দ্র
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ নিজের বিকাশ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে ভুলে আসা ৪০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে মহানুভবতার নজির রাখলেন বগুড়ার আদমদীঘির সান্তাহারের সুবাশ চন্দ্র।
সোমবার (২১ আগস্ট) বিকেলে আদমদীঘি থানায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের টাকার প্রকৃত মালিক সালাউদ্দিনের কাছে এ টাকা হস্তান্তর করেন। জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন তার বিকাশ নম্বর ০১৮৬৯৭৭৬৪৭৭ এবং বিকাশ নম্বর ০১৮২৭৮৮৮০০০ নম্বর থেকে গত ১০ আগস্ট সর্বমোট ৪০ হাজার ৮০০ টাকা ০১৭৫৬১৯৭২৬৬ বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলে ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে ০১৭৫৬১৯৭২৫৬ বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন গত ১৭ আগস্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিকাশ অফিসে অবহিত করেন। এরপর সালাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের লাল চন্দ্রের ছেলে সুবাশ চন্দ্রের সাথে কথা হয়। এসময় সুবাশ চন্দ্র তার বিকাশে আসা ৪০ হাজার টাকা কথা স্বীকার করে মহানুভবতার নজির স্থাপন করে প্রকৃত মালিক সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। গত সোমবার (২১ আগস্ট) বিকেলে আদমদীঘি থানায় উভয়পক্ষ উপস্থিত হয়ে পুলিশের মধ্যস্থতায় সুবাশ চন্দ্র ৪০ হাজার টাকা প্রকৃত মালিক সালাউদ্দিনের কাছে হস্তান্তর করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল